কম্পিউটার হ্যাং হয়ে গেলে কি করবেন??
আজ আপনাদের সাথে কম্পিউটারের একটা টিপস শেয়ার করবো। আমরা যারা কম্পিউটার ব্যাবহার করি তারা প্রায়ই কম বেশি একটা সমস্যার সম্মুখিন হই আর তা হলো কম্পিউটার হ্যাং হয়ে যাওয়া। আর হ্যাং হলে ফাইল ক্লোজ করতে পারিনা। তাহলে আসুন, জেনে নেয়া যাক - # কম্পিউটার_হ্যাং_হলে_কি_করবেন আমরা এখানে উইন্ডোস এর টাস্ক ম্যানেজার ব্যাবহার করে সমস্যাটির সমাধান করবো। আপনার কম্পিউটারের কিবোর্ড থেকে Alt+Ctrl+Del চাপুন। আপনি কিছু অপশন দেখতে পাবেন। তার মধ্যে দেখবেন যে প্রোগ্রামগুলো চালু আছে বা প্রসেস এ আছে আপনি সেগুলোর উপর মাউসের রাইট বাটন ক্লিক করে একটা একটা করে End task অপশনে ক্লিক করে প্রোগ্রামগুলো End করে দেন। দেখবেন আপনার হ্যং হয়ে যাওয়া ফাইল টা ক্লোজ হয়ে গেছে আর আপনার কম্পিউটারের হ্যাং আর থাকবে না। আজ এ পর্যন্তই। আগামিতে কথা হবে অন্য কোন বিষয় নিয়ে। সবাই ভালো থাকুন।