আজীবন ফ্রীতে সেরা ইন্টারনেট ডাউনলোড ম্যানেজার একবার ইন্সটল করে দেখতে পারেন।
আপনি কি ইন্টারনেট থেকে মিউজিক, ভিডিও, মুভি কিংবা অন্যান্য ফাইল ডাউনলোড করার জন্য এখনো আপনার ব্রাউজারের ডাউনলোডার ব্যবহার করেন?
আজকের এই আর্টিকেলে আমি ১টি সেরা এবং ফ্রি ডাউনলোড ম্যানেজার সফটওয়্যার সম্পর্কে জানবো যা আপনার ডাউনলোড স্পিড কয়েক গুন্ বুস্ট করে দেবে।
#EagleGet আমার পছন্দের তালিকার মধ্যে সব থেকে সেরা ডাউনলোডার আর তার কারণ হল এটি ফ্রি এবং অল ইন ওয়ান ডাউনলোড ম্যানেজার।
আপনি এখানে সেই সমস্ত ফিচারস গুলি পেয়ে যাবেন যা আজকের দিনে উপলব্ধ একটি প্রিমিয়াম বা পেইড ডাউনলোড ম্যানেজারের মধ্যে আছে।
উইন্ডোজ, ম্যাক এবং লিনাক্স ওস এর জন্য উপলব্ধ সমস্ত নতুন ব্রাউজার যেরকম ক্রোম, ফায়ারফক্স, ওপেরা ও ইন্টারনেট এক্সপ্লোরার সমস্ত ব্রাউজারে ইন্টিগ্রেট হয়ে যায়।
এবং বাকি সমস্ত ফিচারস যেরকম স্পিড এক্সেলারেশন, ডাউনলোড সময়সূচি, pause এবং resume, ব্যাচ ডাউনলোড ইত্যাদি সমস্ত কিছু পেয়ে যাবেন।
আর #EagleGet যে বৈশিষ্ট্যের জন্য সব থেকে বেশি জনপ্রিয় তা ফাইল ইন্টিগ্রিটি চেক এবং ফাইল ডাউনলোড হয়ে গেলে অটোমেটিক ভাইরাস স্ক্যানিং।
এছাড়াও #EagleGet এর মধ্যে আপনি খুবই সহজ, সিম্পেল এবং মডার্ন ইন্টারফেস দেখতে পাবেন।

Comments
Post a Comment